চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সুন্দরবনে আগুন, ৪ শতক বন পূড়ে ছাই: ৩ সদস্যের তদন্ত কমিটি

সুন্দরবনে আগুন, ৪ শতক বন পূড়ে ছাই: ৩ সদস্যের তদন্ত কমিটি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৪৭ পিএম, ২০২১-০২-০৮

সুন্দরবনে আগুন, ৪ শতক বন পূড়ে ছাই: ৩ সদস্যের তদন্ত কমিটি

সেখ মুজাহিদুল ইসলাম ,  (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কর্ম্পাটমেন্টের বনে আগুন লেগেছে। সোমবার সকালে লাগা এই আগুন বন বিভাগ শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকাল ৫টায় সম্পূর্ন নিয়ন্ত্রনে এনেছে বলে দাবী করেছে সুন্দরবন বিভাগ। আগুন নিয়ন্ত্রনে আসার আগেই পুড়ে গেছে বনের চার শতক জমির বলাগাছ লতাগুল্ম। ভোলা নদী থেকে প্রায় ৪শত মিটার সুন্দরবনের গহীনে এই আগুন নাশকতার বলে প্রাথমিক ভাবে ধারনা করছে সুন্দরবন বিভাগ। এদিকে এই আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান করে সদস্য বিশিষ্ট তদন্দ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় লন চাঁদপাই রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার ওবায়দুর রহমান। তদন্ত কমিটিকে কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির ওসি মো. বেল্লাল হোসেন বলেন, সোমবার দুপুর ১টার দিকে তারা বনে আগুন লাগার খবর পান। দ্পুুরে লোকালয়ের লোকজন সুন্দরবনের মধ্যে আগুনের ধোয়া উড়তে দেখে বন বিভাগকে খবর দেয়। এরপর চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক দ্রুত ঘটনাস্থলে এসে বনকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। এরপরপরই শরণখোলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা এম আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ২০ সদস্যের টিম ঘটনাস্থলে আসেন। প্রায় ৫শত মিটার দূরত্বের ভোলা নদী থেকে পাইপের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। বন বিভাগ শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকাল ৫টায় নিয়ন্ত্রনে এনেছে বলে ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানিয়েছেন বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন। আগুন লাগা এলাকা ঘিরে প্রায় শতক এলাকা নিয়ে মাটি কেটে লইন অফ ফায়ার তৈরী করা হয়েছে। যাতেকরে আগুন গাছের শিকড় মরে মাটির নিচে তৈরী হওয়া মিথেন গ্যাস বেয়ে বনে ছড়িয়ে পড়তে না পারে। আগুন নিয়ন্ত্রনে আসলেও আগামী ২৪ ঘন্টা এই এলাকাকে নজরদারীতে রাখবে বন বিভাগ।

এদিকে সুন্দরবন বিভাগের তথ্যমতে, সুন্দরবনে ১৫ বছরে ২৭ বার আগুন লেগে পুড়ে যায় প্রায় ৮০ একর বনভূমি। এরআগে সর্বশেষ ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা,লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।

 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর